আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেজেশকিয়ান সাম্প্রতিক ঘটনাবলি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া, ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে শত্রুরা দ্রুত ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল। এরপর বিভিন্ন সামরিক ও রাজনৈতিক চাপ আরও বাড়ানো হয়। তবে সরকার ও জনগণ একসঙ্গে থাকলে কোনো শক্তিই ইরানকে দুর্বল করতে পারবে না।
পেজেশকিয়ান আরও বলেন, জনগণকে অসন্তুষ্ট করে বিক্ষোভের দিকে ঠেলে দেওয়াই ছিল শত্রুদের অন্যতম লক্ষ্য। কিন্তু ইরানের জনগণ ধৈর্যশীল ও সচেতন; তারা দেশের ভবিষ্যৎ ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে পাশে রয়েছে।
তিনি মানবাধিকার প্রসঙ্গেও বলেন, বেসামরিক মানুষ ও শিশুদের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক জনমতেও নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি তিনি দাবি করেন, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, বিজ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোও ইরানের বিরুদ্ধে পরিচালিত চাপের অংশ।
পেজেশকিয়ান উত্তেজনা মোকাবিলায় দেশের সর্বোচ্চ নেতৃত্বের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর দৃষ্টিতে আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ি নৈতিকতা, যুক্তিবোধ ও বিনয়ের দিক থেকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে আলোচনার অভিজ্ঞতায় তিনি সবসময় আন্তরিকতা, সদাচরণ ও যুক্তিনির্ভর আচরণ দেখেছেন।
Your Comment